আফ্রিকান গল্প সংকলন

by ড. এলহাম হোসেন, রুমা মোদক

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

262৳350৳Save 88৳ (25%)
Qty
Wishlist
Share

‘আফ্রিকান গল্প সংকলন’ গ্রন্থটি আফ্রিকার কথাসাহিত্যের এক স্বতন্ত্র পরিচয় তুলে ধরে, যেখানে ব্যক্তি ও গোষ্ঠীর সংগ্রামশীলতাই প্রধান উপজীব্য। ইউরোপ-আমেরিকার সাহিত্য যেখানে ব্যক্তিবিপর্য়ের গল্প, সেখানে আফ্রিকার কথাসাহিত্য আত্মরক্ষার প্রয়োজনে রচিত—সাম্রাজ্যবাদী শোষণ, নামমাত্র স্বাধীন দেশগুলোতে নেতাদের নামে গুণ্ডাপাণ্ডাদের অকথ্য নিপীড়ন এবং তার বিরুদ্ধে প্রতিবাদই এই সাহিত্যের মূল সুর। বিষয়বস্তুর দিক থেকে প্রতিবাদী ঘরানার এই গল্পগুলোতে বৈচিত্র্য কম থাকলেও উপস্থাপনার কৌশলে লেখকভেদে রয়েছে অনেক পার্থক্য। গল্পপাঠ ওয়েবজিনের অনুবাদ টিমের এই সংকলনে স্থান পেয়েছেন বেন ওকরি, নুরুদ্দিন ফারাহ, ইউজেনিয়া ডব্লিউ কলিয়ার, নগুগি ওয়া থিয়োং’ও, জন ও কিলেনস, জেনিফার জর্ডন, নাগিব মাহফুজ, অ্যালেন মাবানকো, নিমা কোমবা, রুতানগাই ক্রিস্টাল বুতুনগি, চিমামান্দা নগুজি আদিচি, ক্যাথলিন কলিন্স, আবদু গুবেই, গ্রেট ওগোট, পল লরেন্স ডানবার, আব্দুলরাজাক গুরনাহ, নাওয়াল এল সা’দয়ি ও সালওয়া বকরের মতো খ্যাতনামা লেখক। ড. এলহাম হোসেন ও রুমা মোদকের সম্পাদনায় এই সংকলন আফ্রিকার প্রতিবাদী কণ্ঠস্বরকে বাংলা পাঠকের কাছে পৌঁছে দেওয়ার এক উল্লেখযোগ্য প্রয়াস।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:1st, 2022
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849692843
পৃষ্ঠা সংখ্যা:160
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all