Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

150৳200৳Save 50৳ (25%)
Qty
Wishlist
Share

১৯২৮ সালে ‘সচিত্র কালিকলম’-এ প্রকাশিত হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘শ্মশানের পথে’; পরবর্তীতে সেই আখ্যানই রূপ নেয় উপন্যাসে। গ্রন্থাকারে ‘চৈতালী-ঘূর্ণি’ প্রকাশিত হয় ১৯৩১ সালে; এর মাধ্যমেই বাংলা কথাসাহিত্যে আবির্ভূত হন এক অনন্য লেখক। ভবিষ্যতে তিনি লিখবেন ‘গণদেবতা’, ‘কবি’, ‘হাঁসুলী বাঁকের উপকথা’, ‘আরোগ্য নিকেতন’-এর মতো মহৎ সাহিত্যকর্ম; পাবেন রবীন্দ্র, সাহিত্য আকাদেমি ও জ্ঞানপীঠ পুরস্কার। বীরভূমের সামন্ত পরিবারে জন্ম; ছিলেন কংগ্রেসকর্মী। আইন অমান্য আন্দোলনে অংশ নিয়ে জেল খেটেছেন; অন্ধকার কারাপ্রকোষ্ঠেই ভেবেছিলেন উপন্যাসের প্লট। ছাড়া পাওয়ার পর প্রথমে ছোটগল্প, পরে উপন্যাসের আকারে লিখে ফেলেন। প্রথম উপন্যাসেই নিজস্ব সাহিত্যিক স্বর খুঁজে পান তিনি; গ্রামীণ সমাজ ও তার ভাঙনই ছিল তাঁর প্রধান বিষয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ‘চৈতালী-ঘূর্ণি’কে বলেছিলেন তারাশঙ্করের সমস্ত সাহিত্যকীর্তির প্রতীক। রাঢ়ের সদ্গোপ চাষি গোষ্ঠর গ্রামত্যাগ, ধানকলে মজুরি ও ধর্মঘটের দাঙ্গায় আহত হয়ে হাসপাতালে মৃত্যুর কাহিনি এই উপন্যাস; বিস্তৃতি গোষ্ঠের স্ত্রী দামিনীর পতিভক্তিতে, গান্ধিভক্ত সুরেন ও শিবকালীর প্রেষণায় ইউনিয়ন প্রতিষ্ঠায়; শোষিতের ক্ষণে ক্ষণে জ্বলে-জেগে ওঠার চিত্রও উঠে আসে এখানে।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:1st Edition, 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849687160
পৃষ্ঠা সংখ্যা:96
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all