দেশভাগের নির্বাচিত গান
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
'দেশভাগের নির্বাচিত গান' সংকলনটি ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়ের স্মারক। বিশ শতকের মাঝামাঝি স্বাধীনতার নামে ঘটে যাওয়া বৃহৎ ভারতবর্ষের বিভাজন, দেশভাগ, বাংলাভাগ, লক্ষ লক্ষ মানুষের গৃহহারা হওয়া ও নরবলির করুণ চিত্র এই সংকলনের কেন্দ্রবিন্দু। এই বিপর্যয়ের ভেতর থেকেই জন্ম নিয়েছে কবিতা, গল্প, উপন্যাস, নাটক এবং গান। বেশ কয়েকজন খ্যাতিমান গীতিকার দেশভাগের প্রেক্ষাপটে গান রচনা করেছেন, আর অনেক অজ্ঞাত গীতিকারের সৃষ্টিও কালের গর্ভে হারিয়ে গেছে।
এই গানগুলোর মূল সুরে ফুটে উঠেছে বঙ্গজননী ও তার সন্তানদের বেদনার কান্না। দেশভাগের পূর্বাপর পরিস্থিতি ও পরিণতির মর্মন্তুদ চিত্র পাঠকের সামনে জীবন্ত হয়ে ওঠে এই গানগুলো পড়লে। শিল্পের অন্যান্য মাধ্যমের মতোই এই গানগুলো হাহাকার, যন্ত্রণা ও স্মৃতিকাতরতার প্রকাশক, আবার বিচ্ছিন্ন মানুষের মিলনের আহ্বানও জানায়। ইতিহাসের এক ক্রান্তিকালের সাক্ষী হয়ে থাকা এই গানগুলোতে হারিয়ে যাওয়া মানুষ নিজেদের খুঁজে পায়, আর বিচ্ছিন্ন বাঙালি একাত্ম হয়ে ওঠে সুরের বন্ধনে।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849578666 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |