অক্টোপাসের হাসি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
চন্দন আনোয়ারের শ্রমসাধ্য রচনা 'অক্টোপাসের হাসি' বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার এক বহুমাত্রিক আখ্যান। একাধিক স্বতন্ত্র টেক্সট বা গল্প মিলে কাঠামোগতভাবে উপন্যাসে রূপ নিয়েছে, যেখানে প্রতিটি অংশই আলাদাভাবে পূর্ণাঙ্গ উপন্যাস হওয়ার দাবি রাখে। সময়ের প্রচলিত বিন্যাস ভেঙে লেখক ইতিহাসের ধারাবাহিকতায় প্রবেশ করেছেন।
৬৩ জেলায় সিরিজ বোমা হামলার ঘটনা দিয়ে আখ্যান শুরু করে লেখক তুলে এনেছেন জঙ্গিবাদের উত্থান, রাজনৈতিক তোষণ, ধর্মীয় সন্ত্রাসের চরম রূপ, যুদ্ধাপরাধের বিচার, শাহবাগের গণজাগরণ, হেফাজতের আন্দোলন, মুক্তচিন্তক ও লেখক হত্যা, রামুর ট্র্যাজেডিসহ বিপন্ন বাংলাদেশের নানা চিত্র। এরই মাঝে তিনি ঢুকিয়ে দিয়েছেন সাঁওতাল বিদ্রোহ, নাচোলের তেভাগা আন্দোলন, মাতলা মাঝি ও ইলা মিত্রের সংগ্রাম, খাপড়াওয়ার্ড হত্যাকাণ্ড, শহিদ শামসুজ্জোহার আত্মত্যাগ, নীহার বানু হত্যার মতো নিকট-অতীতের ঘটনাও।
উপন্যাসের আখ্যানে অসংখ্য অলিগলি রয়েছে, যেখানে ক্ষুদ্র ঘটনা বা গৌণ চরিত্রও প্রধান চরিত্রের মতো যত্নে নির্মিত। এই বহুকৌণিক বুনোটই উপন্যাসটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Edition, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849745044 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |