অগ্রন্থিত শহীদ কাদরী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিংশ শতকের ষাটের দশকে বাংলাদেশের কবিতাকে বিশ্বমুখী করে তুলেছিলেন কবি শহীদ কাদরী, যিনি আমাদের শীর্ষস্থানীয় কবিদের একজন। পাশ্চাত্য সাহিত্য, সংস্কৃতি ও বৌদ্ধিক চর্চার গভীর পাঠ থেকেই তিনি এই আধুনিক দৃষ্টিভঙ্গি অর্জন করেছিলেন। সৃজনশীল রচনার পাশাপাশি তাত্ত্বিক, জ্ঞানতাত্ত্বিক ও তথ্যভিত্তিক গ্রন্থ পাঠে ছিল তার অফুরন্ত আগ্রহ। জীবনের শেষ দিন পর্যন্ত অসুস্থ শরীর নিয়েও তিনি নিয়মিত পত্রপত্রিকা ও বই পড়ে গেছেন।
'অগ্রন্থিত শহীদ কাদরী' গ্রন্থে সংকলিত হয়েছে তার এমন কিছু গদ্যচর্চা যা এতদিন অপ্রকাশিত ছিল, এমনকি দুর্লভও। এই রচনাগুলোর মধ্য দিয়ে পাঠক প্রথমবারের মতো শহীদ কাদরীর বৌদ্ধিক গভীরতা উপলব্ধি করতে পারবেন, যে পাণ্ডিত্যের জন্য তিনি ঘনিষ্ঠজনদের কাছে কিংবদন্তি হয়ে আছেন। তথ্য, তত্ত্ব আর অভিজ্ঞতায় উজ্জ্বল এই গদ্যগুলোর প্রকাশভঙ্গিও স্বকীয়তায় দীপ্ত। সংকলনটি সম্পাদনা করেছেন মাসুদুজ্জামান, যিনি কবি, প্রাবন্ধিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849493334 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 72 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |