চান্দ্রেয় আর্তনাদ : ফিলিস্তিনি কবিতা সংগ্রহ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
অদিতি ফাল্গুনী সম্পাদিত 'চান্দ্রেয় আর্তনাদ : ফিলিস্তিনি কবিতা সংগ্রহ' এক ভয়াল বাস্তবতার কবিতাময় প্রকাশ। সংকলনের কবিতাগুলোতে ধ্বনিত হয়েছে ধ্বংসের সূচনা, মৃত্যু আর সংগ্রামের কথা। স্বর্গ আর পৃথিবীকে সংযোগকারী সর্পিল মই, গর্ভবতী উদরে পদাঘাত করা ট্যাংক, বন্ধ্যা জাতিসমূহ, এসব চিত্রকল্পের মধ্য দিয়ে ফুটে উঠেছে এক জাতির আর্তনাদ।
কবির শপথ ডুমুর আর তেলের নামে, নৈঃশব্দ্য আর তূর্যনিনাদের নামে, উর্বরতা আর বন্ধ্যাত্বের নামে, মধু আর বিষের নামে। যুদ্ধ করার এই শপথ যেন মিথ্যের অন্ধকার ভেদ করে সত্যের জন্ম না হওয়া পর্যন্ত চলতে থাকবে। ফিলিস্তিনের বেদনা, প্রতিরোধ আর আশা এই সংকলনের প্রতিটি কবিতায় জীবন্ত হয়ে উঠেছে। এ এক অনবদ্য অনুবাদগ্রন্থ, যা পাঠকের হৃদয়কে নাড়া দেবে।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849489788 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |