আদর্শ হিন্দু - হোটেল
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আদর্শ হিন্দু হোটেল’ উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বেচু চক্কত্তি। রাণাঘাটের রেল-বাজারে তাঁর হোটেলটি রাণাঘাটের আদি ও অকৃত্রিম হিন্দু-হোটেল। হোটেলের সামনে বড় বড় অক্ষরে লেখা না থাকলেও অনেকেই একথা জানে। কয়েক বছরের মধ্যে রাণাঘাট রেল-বাজারের অসম্ভব উন্নতি হওয়ায় হোটেলটির অবস্থাও বদলে যায়। আজ দশ বছরের মধ্যে হোটেলের পাকা বাড়ি হয়েছে। চারজন রসুয়ে-বামুনে রান্না করতে করতে হিমশিম খায়, এমন খদ্দেরের ভিড়। বেচু চক্কত্তির বয়স পঞ্চাশের ওপর। না-ফর্সা না-কালো, দোহারা চেহারা, মাথায় কাঁচা-পাকা চুল। তিনি হোটেলের সামনের ঘরে একটা তক্তপোশে কাঠের হাত-বাক্সের ওপর কনুইয়ের ভর দিয়ে বসে আছেন। বেলা দশটা বাজে। বনগাঁ লাইনের ট্রেন এইমাত্র এসে দাঁড়িয়েছে। কিছু প্যাসেঞ্জার বাইরের গেট দিয়ে রাস্তায় নামতে শুরু করেছে। হোটেলের চাকর মতি রাস্তার ধারে দাঁড়িয়ে হাঁকছে, এই দিকে আসুন বাবু, গরম ভাত তৈরি, মাছের ঝোল।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849673521 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 192 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |