Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিজ্ঞানমনস্ক জাতি গড়ার জন্য মৌলিক বিজ্ঞানবিষয়ক পড়াশোনার অভ্যাস তৈরি করা জরুরি। কিন্তু বাংলাদেশে সহজবোধ্য মৌলিক বিজ্ঞানের বইয়ের অভাব রয়েছে। আবার যে বইগুলো পাওয়া যায়, সেগুলোর বর্ণনা ও উপস্থাপনা তেমন উপভোগ্য নয়। তাই শিশু-কিশোররা সেসব বই পড়তে আগ্রহী হয় না। অথচ প্রকৃতির নানা বিষয় জানার প্রতি শিশু-কিশোরদের সহজাত আগ্রহ আছে। এই আগ্রহকে কাজে লাগালেই সহজে বিজ্ঞানমনস্ক জাতি গঠন করা সম্ভব। এই প্রবন্ধমালা সেই অভাব পূরণের জন্যই প্রকাশ করা হয়েছে। এতে প্রাচীন পৃথিবী সম্পর্কিত ৯টি প্রবন্ধ স্থান পেয়েছে। সৃষ্টির রহস্য, পৃথিবীর বয়স, গন্ডোয়ানা মহাদেশ, পূর্বপুরুষের খোঁজে, জীবাশ্মের চিহ্ন ধরে, অতীতের সন্ধানে, অতীতের জীবনধারা, প্রাচীন গ্রিক চিকিৎসাবিজ্ঞান এবং বাঙালির জাতিতাত্ত্বিক পরিচয় নিয়ে আলোচনা করা হয়েছে এই বইয়ে। শিশু-কিশোরদের জন্য এটি একটি জ্ঞানভিত্তিক ও তথ্যসমৃদ্ধ সংকলন।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849563143 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |