Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিজ্ঞানমনস্ক জাতি গড়তে হলে মৌলিক বিজ্ঞানবিষয়ক পড়াশোনার অভ্যাস তৈরি করা জরুরি। কিন্তু বাংলাদেশে সহজবোধ্য মৌলিক বিজ্ঞানের বইয়ের অভাব রয়েছে, আর যে বইগুলো পাওয়া যায় তার বর্ণনা ও উপস্থাপনা পাঠকপ্রিয় নয়। তাই শিশু-কিশোররা এসব বই পড়তে আগ্রহী হয় না। অথচ তাদের মনে প্রকৃতির নানা বিষয় নিয়ে জানার সহজাত আগ্রহ থাকে। এই আগ্রহকে কাজে লাগিয়ে সহজেই বিজ্ঞানমনস্ক জাতি গঠন করা সম্ভব।
এই অভাব দূর করতেই এই প্রবন্ধমালা প্রকাশের উদ্যোগ। এবারের সংকলনে পৃথিবীর কথা সম্পর্কিত ১২টি প্রবন্ধ স্থান পেয়েছে। যেমন পৃথিবীর জন্মকথা, পৃথিবীর ভেতর-বাইর, আবহাওয়ার পূর্বাভাস, বায়ুমণ্ডল ও জলবায়ু, জোয়ার-ভাটা, তুষারের দেশ অ্যানটার্কটিকা, নদীর কত জল, নদীশাসন ও বন্যানিয়ন্ত্রণ, বাতাসের কথা, বৃষ্টি ও বনানী, মাটি ও জীবজগৎ এবং পৃথিবীকে ঘিরে প্রশ্ন। এই বইটি শিশু-কিশোরদের মাঝে বিজ্ঞানচর্চার আগ্রহ তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849563174 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 96 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |