বর্ণমালা : বাংলা বর্ণ পরিচয় সংকলন

by সব্যসাচী হাজরা(সম্পাদক)

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

1125৳1500৳Save 375৳ (25%)
Qty
Wishlist
Share

দুই শতাব্দীরও বেশি সময় ধরে বাংলা প্রাইমারের যাত্রা। সমাজ ও মানবিক মূল্যবোধের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলেছে এই পাঠ্যবইয়ের চরিত্রও। কালের অর্থনৈতিক ও রাজনৈতিক আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে এর পাতায় পাতায়। মাতৃভাষায় শিশুশিক্ষার প্রসারই ছিল এসব প্রাইমারের মূল লক্ষ্য; প্রতিটি সংস্করণ যেন এক একটি মাইলফলক। হাতে লেখা পুঁথি থেকে বিদ্যালয়কেন্দ্রিক শিক্ষাব্যবস্থায় উত্তরণে প্রাইমারের ভূমিকা অনস্বীকার্য। বিশেষত নারীশিক্ষার প্রসারে এর অবদান ছিল অপরিসীম। মুদ্রণ ও প্রকাশনার বিকাশেও বাংলা প্রাইমারের ব্যবসায়িক সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বাংলার নবজাগৃতির প্রেক্ষাপটে প্রাইমারের সূচনা ও বিকাশকে দেখা প্রয়োজন; কিন্তু আফসোস, ইতিহাসের দলিল হিসেবে এর গুরুত্ব আজও স্বীকৃতি পায়নি। এই প্রকাশনা মূলত প্রাইমারের নকশা, চিত্র ও মুদ্রণকৌশল নিয়ে আলোচনা করে। মুদ্রণ ও প্রকাশনাসংশ্লিষ্টদের জন্য এটি বেশ সহায়ক হতে পারে। তবে প্রাইমারের সামগ্রিক পর্যালোচনার পরিধি আরও বিস্তৃত; এই বই যদি তরুণদের কৌতূহল জাগায় এবং তাত্ত্বিক গবেষণায় উৎসাহিত করে, তাহলেই এর সার্থকতা। পাঠকের সমালোচনা ও পরামর্শের ভিত্তিতে পরবর্তী সংস্করণে ভুলত্রুটি সংশোধনের দায়িত্ব লেখকের।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849773061
পৃষ্ঠা সংখ্যা:276
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all