প্রতিবাদের ভাষা, প্রতিরোধের আগুন
by মৃণাল সেন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মৃণাল সেনের 'প্রতিবাদের ভাষা, প্রতিরোধের আগুন' বইটি বাংলা চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ এই নির্মাতার জীবন ও শিল্পচর্চা নিয়ে রচিত গবেষণামূলক প্রবন্ধের সংকলন। নিয়ম ভেঙে চলচ্চিত্র নির্মাণে উৎসাহী মৃণাল সেন বাংলা ছবির ধারাই পাল্টে দিয়েছিলেন। সত্যজিৎ রায় ও ঋত্বিক ঘটকের সমসাময়িক এই নির্মাতার কাজ ভারত ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও সমাদৃত হয়েছিল।
তার্কিক, স্রোতবিরুদ্ধ আর আপসহীন এই চলচ্চিত্রকারের ছবিতে উঠে এসেছে রাজনীতির দীনতা, নিম্ন-মধ্যবিত্তের সংগ্রাম, সাম্রাজ্যবাদবিরোধিতা, নারীর অধস্তন অবস্থান ও স্বাধীনতা, নৈঃসঙ্গ্য, বিচ্ছিন্নতাবোধ আর নগরায়ণের অসম্পূর্ণতার নানা সমস্যা। শ্রমিক, কৃষক, আমলা সবাই হয়ে উঠেছে তাঁর চলচ্চিত্রের চরিত্র।
এই সংকলনে প্রবন্ধ ছাড়াও গুরুত্বপূর্ণ কিছু সাক্ষাৎকার ও স্মৃতিচারণ স্থান পেয়েছে। চিন্তাশীল পাঠক, চলচ্চিত্রপ্রেমী ও গবেষকদের জন্য এই বইটি নিঃসন্দেহে মূল্যবান একটি সংযোজন।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849489702 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 456 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |