Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

281৳375৳Save 94৳ (25%)
Qty
Wishlist
Share

আব্দুল্লাহ শুভ্রর 'তৎপুরুষ' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র সালামত, আইএসসি পাস এক গ্রামের ছেলে। বত্রিশ বছরের পুরোটা জীবন দুঃখ-দুর্দশায় ভরা তার। সব দুর্ঘটনা যেন ঘুরে ফিরে আসে একটি নির্দিষ্ট তারিখের রহস্যময় চক্করে। বিষাদের প্রতিটি ঘটনার সঙ্গে সেই তারিখ জড়িয়ে থাকে, সালামত নিজেকে অলক্ষী ভাবে।

এনজিওর চাকরির সুবাদে জীবনে কিছুটা স্বস্তি ফিরে এলেও এরপরই ঘটতে থাকে অপ্রত্যাশিত সব ঘটনা। রাত গভীর হলেই তার শোবার ঘরে হেঁটে বেড়ায় এক রহস্যময় ছায়ামানবী। বাস্তবেও তার নিঃসঙ্গ জীবনে আসে গুলেনূর, দুই সন্তানের জননী, বয়সে তার চেয়ে বেশ বড়, অপরূপা এক নারী। গুলেনূরের স্বামী সুলতান জেলখানায় বন্দি, কিন্তু সে স্ত্রী ও সন্তানদের আবার বুকে আগলে রাখতে চায়।

সুলতান কি তা পারবে? উপন্যাসটি পড়লে সব রহস্য উন্মোচিত হবে। জানা যাবে, কোন সেই পুরুষ যাকে গুলেনূর সত্যিই ভালোবেসেছে। রহস্য, ভালোবাসা আর গ্রামীণ জীবনের নিখুঁত চিত্রণে ভরা এই উপন্যাস পাঠককে শেষ পর্যন্ত আটকে রাখবে।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:1st Edition 2023
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849745006
পৃষ্ঠা সংখ্যা:160
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all