কপি বেছে নিন
131৳175৳Save 44৳ (25%)
Qty
Wishlist
Share

অবনীন্দ্রনাথ ঠাকুরের 'আপন কথা' একশো বছরেরও বেশি আগের সেই সময়কে ফিরিয়ে আনে, যখন আরব্য উপন্যাসের দিন শেষ, বঙ্কিমযুগের সবে সূচনা। পথে-পথে শোনা যেত বরফওয়ালার হাক, ফুলমালির ডাক। বাড়িতে তখনও বসেনি জলের কল, রাস্তার ধারে ধারে টানা নহরে ভেসে আসা কলের জল চামড়ার মশকে ভরে নিত ভিস্তিওয়ালারা।

উত্তরের জানালার খড়খড়ির ফাঁক দিয়ে ছোট্ট অবনীন্দ্রনাথ দেখতেন নিত্যনতুন উত্তরচরিতের এক-একটি অঙ্ক। শব্দ আর রূপকে দেখার সেই পুঁজি, জানার সম্বল, রূপকথার মোড়কে বাঁধা পড়েছে এই 'আপন কথায়'। তাঁর ভাষায় আশ্চর্য এক নেশা, শব্দ হয়ে উঠেছে ছবি, ছবি হয়ে উঠেছে কবিতা।

এই বই তিনি উৎসর্গ করেছেন চিরকালের সেইসব ছোটদের হাতে, যাদের সঙ্গে তাঁর আজীবন ভাব। সেই শিশুজগতের সত্যিকারের রাজা-রানী, বাদশা-বেগমদের জন্য এক অমূল্য উপহার।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:1st Published, 2018
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849339625
পৃষ্ঠা সংখ্যা:72
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।

More Categories

See all