মাখনের দেশলাই
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
আব্দুল্লাহ শুভ্রর উপন্যাস 'মাখনের দেশলাই'। স্বাধীনতার পরের সময়ে কমলাপুর রেলস্টেশনের গেটকিপার মুসাব আলী ও তার স্ত্রী লাল বানুর পরিবারকে ঘিরে গল্পের শুরু। নিঃসন্তান এই দম্পতি পালকপুত্র হিসেবে এতিম শিশু মোহনকে গ্রহণ করে। কিন্তু নিজের সন্তান মাখনের জন্মের পরই শুরু হয় দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব। মাখনের শৈশব আর কৈশোরের দুরন্তপনাই উপন্যাসের মূল স্রোত। পালক ভাইয়ের সাথে তার অন্তর্দ্বন্দ্ব তাকে ছিটকে দেয় স্বাভাবিক জীবন থেকে। কবিরাজের শিষ্যত্ব গ্রহণ, বয়সে বড় নার্গিসের সাথে সম্পর্ক, সব মিলিয়ে এক অদ্ভুত জটিলতায় জড়িয়ে পড়ে মাখনের জীবন।
বহু বছর পর নিজবাড়িতে ফিরে এসে আবারও শুরু হয় পুরোনো দ্বন্দ্ব। পালক ভাই মোহনের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে মাখন। মোহনের প্রেমিকা নার্গিস কি রক্ষা পাবে মাখনের কৌশলের কাছে? পারিবারিক টানাপোড়েন, সম্পর্কের জটিলতা আর কৈশোরের আবেগের ঢেউ নিয়ে এই উপন্যাস পাঠককে ভাবায় নতুনভাবে।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849627678 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |