মানুষের ধর্ম
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মোহম্মদ বরকতুল্লাহর 'মানুষের ধর্ম' গ্রন্থে দর্শন ও বিজ্ঞানের আলোকে আলোচিত হয়েছে জীবন-জগৎ, ইহকাল-পরকাল, আত্মা-পরমাত্মার মতো জটিল বিষয়। এগারোটি রচনার সংকলন হলেও একটি কেন্দ্রীয় বক্তব্যকে প্রতিষ্ঠাই লেখকের মূল লক্ষ্য, আর তা হলো সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডব্যাপী চৈতন্যের সর্বময়তা। এই চেতনা কেবল জীবজগতে নয়, জড়জগতেও নিয়ত উপস্থিত।
লেখকের মতে, এক গোপন কিন্তু সচেতন প্রেরণার বশবর্তী হয়ে জগৎ-জীবনের সবকিছু অস্তিত্বমান। এই বোধ-বিশ্বাস থেকেই তিনি নির্ণয় করেছেন সামাজিক মানুষের ধর্ম, যা সঙ্কীর্ণ ব্যক্তিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, সকল মানুষের মধ্যে পরিব্যাপ্ত। সত্য-ধর্মের এই উপলব্ধি জাগলে পৃথিবীতে এমন এক গণতন্ত্রের উন্মেষ ঘটবে, যেখানে একের অধিকার অন্যের দ্বারা দলিত হবে না।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2020 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849504184 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |