বিষাদবৃক্ষ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
উত্তম পুরুষের বয়ানে লেখা এই স্মৃতি-আলেখ্য শৈশব, কৈশোর আর সদ্য যৌবনপ্রাপ্তির সময়কে অবলম্বন করে পৌঁছেছে সাম্প্রতিক কালে। নিত্য-নৈমিত্তিক জীবনের স্মৃতিকথা বা প্রথাসিদ্ধ কাহিনি নয়, পাঠক এখানে পাবেন দেশভাগ-উত্তর পূর্ববাংলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রান্তিক জনজীবনের সামাজিক, রাষ্ট্রিক ও সাম্প্রদায়িক জীবনযাপনের বস্তুনিষ্ঠ দলিল। হিন্দু-মুসলমানের স্বাভাবিক জীবনযাপনের মানবিক দিকটি উজ্জ্বলভাবে ফুটে উঠেছে এই রচনায়।
মিহির সেনগুপ্তের 'বিষাদবৃক্ষ' গ্রন্থের কেন্দ্রে রয়েছে পল্লিজীবনের কৌমপরম্পরার লোক-সাংস্কৃতিক বিচিত্র কর্মকাণ্ডের স্মৃতিমেদুর বিবরণ। ছিন্নমূল জীবনের বিষণ্ণতা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ এবং পুনরায় স্বপ্ন নির্মাণের সংগ্রামের কথা উঠে এসেছে এখানে। দেশভাগের পরবর্তী প্রজন্মের কাছে নিজেদের শিকড়ের সন্ধান দেওয়ার মতো এক গুরুত্বপূর্ণ দলিল এই বই।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849578642 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |