উদয়ের পথে
by জয়দীপ দে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জয়দীপ দে-র ঐতিহাসিক উপন্যাস 'উদয়ের পথে' দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়কে কেন্দ্র করে রচিত। যুদ্ধ শেষে ব্রিটেনের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে, আর তাদের বিশাল সাম্রাজ্য ধরে রাখার শক্তিও নেই। আটলান্টিক সনদ অনুযায়ী একে একে উপনিবেশ ছাড়তে বাধ্য হয় তারা। ভারত ছাড়ার আগে ব্রিটিশ শাসকরা সাম্প্রদায়িক দাঙ্গার বিষবাষ্প ছড়িয়ে দেয়, কলকাতা থেকে সেই আগুন ছড়িয়ে পড়ে সারা দেশে। এই রক্তস্নানের মধ্য দিয়েই জন্ম নেয় দুটি স্বাধীন রাষ্ট্র। পূর্ব বাংলার মানুষ পায় নিজস্ব ভূখণ্ড, কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয় না।
নতুন শৃঙ্খলে আবদ্ধ হওয়ার বেদনা আর জাতির আত্ম-উন্মোচনের সেই আলো-আঁধারি মুহূর্তই এই উপন্যাসের মূল উপজীব্য। ইতিহাসের মহানায়করা জীবন্ত হয়ে উঠেছেন এর পাতায় পাতায়। ইতিহাস আর কথাসাহিত্যের এই সংমিশ্রণ পাঠককে নিয়ে যায় সেই ঘোরলাগা সময়ে, যখন একটি জাতি নিজের পরিচয় খুঁজছিল।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st published 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 496 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |