কালপিয়াসী জ্যোৎস্না

by আব্দুল্লাহ শুভ্র

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

300৳400৳Save 100৳ (25%)
Qty
Wishlist
Share

আব্দুল্লাহ শুভ্রর উপন্যাস 'কালপিয়াসী জ্যোৎস্না' শুরু হয় আমিরুজ্জামানের গল্প দিয়ে, যিনি তৎকালীন পাকিস্তান সরকারের সিএসপি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও চাকরি পাননি। হতাশা আর ক্ষোভ থেকে তিনি এক উত্তাল নদীর পাড়ের স্কুলে শিক্ষকতা বেছে নেন, কিন্তু সেখানেও মন টেকে না। সংসারের অশান্তি সহ্য করতে না পেরে পাঁচ বছরের ছেলেকে নিয়ে তিনি অজানা গন্তব্যে রওনা দেন। ১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে ইতিহাসের ভয়াবহ ভোলা সাইক্লোনের তাণ্ডবে তাঁদের লঞ্চ ডুবে যায়।

সাইক্লোনের পর আমিরুজ্জামান ও তার ছেলের ভাগ্যে কী ঘটে, আর নদীপাড়ের গ্রামে ফেলে আসা স্ত্রীসহ পরিবারের কি অবস্থা হয়, তা নিয়েই এগোয় কাহিনি। বহু বছর পর প্রিন্সেস ডায়ানার মৃত্যুর খবর এবং পরে কুইন মাদারের মৃত্যুবার্তার মধ্য দিয়ে আমিরুজ্জামানের নিঃসঙ্গ জীবনে ঘটে এক অপ্রত্যাশিত মোড়। সেই ঘটনাই তার পুরো পরিবারের মনস্তাত্ত্বিক ঝড়ের অবসান ঘটায়।

ইতিহাস ও সমাজের কিছু অজানা অধ্যায়ের সঙ্গে পাঠককে পরিচিত করিয়ে দেওয়াই এই উপন্যাসের বিশেষত্ব। পারিবারিক ট্র্যাজেডি আর ঐতিহাসিক প্রেক্ষাপটের মিশেলে গড়ে ওঠা কাহিনি পাঠককে অন্য এক জগতে নিয়ে যাবে।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:1st Published, 2024
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849845690
পৃষ্ঠা সংখ্যা:160
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all