হরিদাসের গুপ্তকথা: বাঙালি সমাজের চালচিত্র

by ডক্টর আবুল আহসান চৌধুরী(সম্পাদক)

150৳200৳Save 50৳ (25%)
Qty
1
Wishlist
Share

উনিশ শতকের সাহিত্যাঙ্গনে ভুবনচন্দ্র মুখোপাধ্যায় (১৮৪২-১৯১৬) ছিলেন একজন পরিচিত নাম। কালীপ্রসন্ন সিংহ, মাইকেল মধুসূদন দত্ত ও মীর মশাররফ হোসেনের মতো কীর্তিমান লেখকদের সঙ্গে নানা কারণে জড়িয়ে আছে তার নাম। তাকে 'সব্যসাচী লেখক' বললে অত্যুক্তি হয় না, কারণ কাব্য, উপন্যাস, প্রহসন, ইতিহাস, জীবনী, প্রবন্ধ, ভ্রমণকাহিনি, অনুবাদ, প্রায় সব শাখাতেই ছিল তার স্বচ্ছন্দ বিচরণ। সংবাদপত্র সম্পাদনাতেও তার কৃতিত্ব উল্লেখযোগ্য। ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তাকে 'মধুসূদন-কালীপ্রসন্ন সিংহের উত্তরসাধক' হিসেবে স্মরণ করেছেন।

'হরিদাসের গুপ্তকথা' তার সাড়া জাগানো নকশাধর্মী উপাখ্যান, যা 'আধুনিক বঙ্গের সমাজচিত্র' নামে পরিচিত। এই রচনায় বাঙালি সমাজের ধর্ম, নীতি, আচার ও সংস্কারের অবক্ষয় তুলে ধরা হয়েছে। শতবর্ষ পেরিয়ে যাওয়া এই গ্রন্থের প্রাসঙ্গিক অংশ প্রকাশের মাধ্যমে একালের পাঠকদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যেন বিস্মৃত এক বহুমাত্রিক লেখকের সঙ্গে নতুন প্রজন্মের সাক্ষাৎ ঘটে।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:১ম প্রকাশ, ২০২১
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849519652
পৃষ্ঠা সংখ্যা:104
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

No reviews yet

পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।

সাহিত্য সমালোচনা বিষয়ক প্রবন্ধ এর আরও বই

See all

More Categories

See all

কবি প্রকাশনী এর আরও বই

See all

You May Also Like

See all