শুভ্র বরফের দেশ
‘শুভ্র বরফের দেশ’ জাপানের নোবেল বিজয়ী ঔপন্যাসিক ইয়াসুনারী কাওয়াবাতার সম্ভবত সবচেয়ে বিখ্যাত উপন্যাস। গল্পে দেখা যায়, টোকিওর একজন ধনী ব্যক্তি শিমামুরা উত্তর জাপানের তুষার-ঢাকা এলাকার একটি উষ্ণ ঝরনায় ভ্রমণে এসে দুই মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ত্রিভুজ প্রেমকাহিনি রচনা করে। শিমামুরা বিবাহিত, তবে তার কোনো নির্দিষ্ট পেশা নেই; উত্তরাধিকার সূত্রে অনেক সম্পত্তির মালিক হওয়ায় তার টাকা-পয়সার অভাব নেই। ঝরনার এলাকার হোটেলে কোমাকো নামের একজন বাইজি বা গেইশার সাথে তার পরিচয় হয়। শিমামুরার দৃষ্টি কামুক হলেও কোমাকো তাকে সত্যিকারের ভালোবেসে ফেলে। এই টানের কারণে শিমামুরা পরে আবার সেই উষ্ণ ঝরনার এলাকায় যায়। যাওয়ার পথে ট্রেনে ইয়োকো নামের এক মেয়ের সাথে প্রথম দেখা হয়; তার মধুর কণ্ঠস্বর শুনে শিমামুরা আকৃষ্ট হয়, আর ইয়োকোও কোমাকোকে ঈর্ষা করতে শুরু করে। শুভ্র, সুন্দর বরফের দেশের উষ্ণ ঝরনার প্রেক্ষাপটে লেখা এই উপন্যাসে কাওয়াবাতা উত্তরের দেশের প্রাকৃতিক দৃশ্য এবং সেখানকার মানুষের জীবনযাত্রা, বিশেষ করে বাইজিদের সংগ্রামমুখর জীবন তুলে ধরেছেন। উত্তরের ভূদৃশ্য একই সঙ্গে মনোরম ও নির্জন; কোমাকো ভালো মেয়ে কিন্তু তার জীবন নিষ্ফল, আর ইয়োকোর কণ্ঠ সুন্দর কিন্তু বিষাদমাখা—সুন্দর যেন সবসময় বিষাদময়।
| অনুবাদক | : | মামুনুর রহমান |
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম সংস্করণ, ২০২৩ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 128 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।