বাচিকাভিনয় : উচ্চারণ ও স্বরানুশীলন

উচ্চারণ ও স্বরানুশীলন

by ওয়াহীদা মল্লিক, রহমত আলী

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

172৳230৳Save 58৳ (25%)
Qty
Wishlist
Share

‘বাচিকাভিনয় : উচ্চারণ ও স্বরানুশীলন’ গ্রন্থটি নাটকাভিনয়ের একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করে। নাট্যশাস্ত্রে বলা হয়েছে—এমন কোনো শিল্প নেই, এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো কর্ম নেই, যা নাটকে নেই। আর নট বা অভিনেতা তিনিই, যিনি রসভাব সংযুক্ত লোকবৃত্তের অভিনয় করেন। নাট্যশাস্ত্রে চার প্রকার অভিনয়ের কথা বলা হয়েছে—আঙ্গিক, বাচিক, আহার্য, সাত্ত্বিক। এর মধ্যে বাচিকাভিনয়কে বলা হয়েছে নাট্যের শরীর। অভিনেতার চরিত্র চিত্রণের ও প্রকাশের অন্যতম উপাদান বাচন; প্রাচ্য ও পাশ্চাত্যের প্রায় সকল নাট্যপণ্ডিত এই কথা স্বীকার করেছেন। প্রাচ্য ও পাশ্চাত্যের নাট্যপণ্ডিতদের বাচিকাভিনয় ভাবনা, অনুশীলন ও প্রয়োগ নিয়ে তুলনামূলক বিশ্লেষণ ও আলোচনা এই গ্রন্থের মূল বিষয়। বাংলা ভাষার প্রমিত উচ্চারণবিধি নিয়ে আলোচনা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এই গ্রন্থে। লেখকদ্বয়ের দীর্ঘ শিক্ষকতা জীবনে বাচিকাভিনয় বিষয়ে শ্রেণিকক্ষের অভিজ্ঞতাপ্রসূত অনুশীলন এবং বিশ্বের বিখ্যাত নাট্যপণ্ডিতদের ভাবনা ও অনুশীলনের মেলবন্ধন ঘটানোর প্রয়াস এই গ্রন্থ; যা নাট্যকলা, চলচ্চিত্র, টেলিভিশন মাধ্যম ও বেতারের অভিনেতা, ছাত্রছাত্রী ও আবৃত্তি শিল্পীদের প্রয়োজনীয় বলে বিবেচিত হতে পারে। এমনকি যারা দৈনন্দিন জীবনে নান্দনিক বাচনের আগ্রহ অনুভব করেন, তাঁরাও এই গ্রন্থপাঠে উপকৃত হবেন বলে আশা করা যায়।

প্রকাশনী:কবি প্রকাশনী
সংস্করণ:1st Published, 2021
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849551089
পৃষ্ঠা সংখ্যা:112
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all