ঢোঁড়াই চরিত মানস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিহারের জিরানিয়া শহরের কাছে তাৎমাটুলি গ্রামে বাস করে তাৎমা সম্প্রদায়। তারা জাতে তাঁতি, জীবিকা ঘরামির কাজ আর কুয়োর বালি ছাঁকা। সেই পরিবেশেই বেড়ে ওঠে পিতৃহীন, মাতৃপরিত্যক্ত ঢোঁড়াই। লেখক সতীনাথ ভাদুড়ী এই চরিত্রকে গড়ে তুলেছেন রামচন্দ্রের নতুন সংস্করণ হিসেবে। স্বাধীনতা আন্দোলনের শেষ পর্বকে কেন্দ্র করে এগিয়েছে কাহিনি, যেখানে সমাজের নিম্নতম স্তরের মানুষ রাজনৈতিক চেতনায় জাগ্রত হয়ে নিজের দৃষ্টিভঙ্গি বদলে ফেলে।
'ঢোঁড়াই চরিত মানস' উপন্যাসের প্রথম খণ্ড প্রকাশিত হয় ১৯৪৯ সালে, দ্বিতীয় খণ্ড ১৯৫১ সালে। তুলসীদাসের রামচরিতমানসের সঙ্গে আধুনিক কাহিনির অন্তর্বয়ন ঘটিয়ে লেখক ফুটিয়ে তুলেছেন অন্ত্যজ মানুষের বিশ্বস্ত রূপায়ণ। রাজনীতি, সমাজ পরিবর্তন আর সাহিত্যের অসাধারণ মেলবন্ধনে এই আখ্যান বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2021 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849493310 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |