কিশোর গ্যাং কীভাবে এলো কীভাবে রুখবো
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
দ্রুত বদলে যাওয়া বাংলাদেশে কিশোর অপরাধ প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। আর্থসামাজিক পরিবর্তন, আকাশ সংস্কৃতি আর ইন্টারনেটের সহজলভ্যতা তরুণ প্রজন্মের নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে। ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশের কাণ্ডারিদের এই অবস্থা থেকে রক্ষা করা সম্ভব কি না, তা নিয়েই প্রশ্ন উঠেছে এই গ্রন্থে। শিশু-কিশোরদের শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশের পরিবেশ নিশ্চিত করলে কি কিশোর গ্যাং কালচার রুখে দেওয়া যাবে, সেটাই আলোচনার মূল বিষয়।
কমান্ডার খন্দকার আল মঈন দীর্ঘদিন ধরে র্যাব ফোর্সেসের মতো এলিট বাহিনীতে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে তিনি কাছ থেকে দেখেছেন কীভাবে পরিবেশ ও সঙ্গদোষে একজন কিশোর অপরাধের পথে হাঁটে। তাঁর সেই বাস্তব অভিজ্ঞতা আর গভীর পাঠের ফসল এই বই। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক হিসেবে কাজ করার সময় বিভিন্ন কিশোর গ্যাংয়ের উত্থান সম্পর্কে তিনি যে তথ্য সংগ্রহ করেছেন, তা-ই এখানে তুলে ধরেছেন।
শুধু সমস্যার বিবরণ দিয়েই থেমে থাকেননি লেখক। এই সংকট থেকে উত্তরণের উপায়ও আলোচিত হয়েছে বইটিতে। অভিভাবক, শিক্ষক ও সমাজকর্মীদের জন্য এটি সময়োপযোগী একটি পাঠ।
| প্রকাশনী | : | কবি প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০২৪ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849881339 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 80 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।