সুকুমার রায়ের 'হ য ব র ল' একটি কালজয়ী রম্য রচনা, যা প্রথম প্রকাশিত হয় ১৯২১ সালে। গল্পের শুরু একটি ছেলের ঘুম ভাঙার মধ্য দিয়ে। গরমের দিনে ঘাম মোছার জন্য রুমাল তুলতে গিয়ে সে আবিষ্কার করে, তার রুমালটি এখন একটি বেড়াল! সেই বেড়ালের সাথে কথোপকথনে সে বুঝতে পারে, বেড়ালটি সব কথা উল্টোপাল্টা বলছে।
এরপর একে একে আসে কাকেশ্বর নামের দাঁড়কাক, যে বিদঘুটে সব হিসাব করে, তারপর উদো, বুদো, হিজিবিজবিজ, ব্যাকরণ শিং, নেড়া, সজারু, প্যাঁচাসহ আরও অনেক অদ্ভুত চরিত্র। প্রতিটি চরিত্রের আগমনে বিশৃঙ্খলা আরও বাড়তে থাকে। শেষে ছেলেটির ঘুম ভাঙার মধ্য দিয়ে গল্পের সমাপ্তি ঘটে। শিশুদের কল্পনাশক্তি জাগানোর পাশাপাশি বড়দেরও হাসিয়ে দেওয়ার ক্ষমতা এই অসামান্য রচনার।
| প্রকাশনী | : | রুশদা প্রকাশ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849455066 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 64 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |