Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
স্কট হর্টনের 'ফুল’স এরান্ড' পাঠককে নন-ফিকশনের পরিচিত জগৎ থেকে টেনে নিয়ে যায় ইতিহাসের এক নির্মম অধ্যায়ে। মার্কিন সাম্রাজ্যবাদের লোভ, পশ্চিমা নীতিনির্ধারকদের ভণ্ডামি, অস্ত্র ব্যবসায়ীদের নিষ্ঠুর বাণিজ্য— সব মিলিয়ে লেখক বারবার ফিরে এসেছেন একটাই প্রশ্নে: কেন এই যুদ্ধ? আফগান দালালদের নিজ দেশের প্রতি বিশ্বাসঘাতকতাও উঠে এসেছে এই বিশ্লেষণে।
বইটি শুধু একটি যুদ্ধের ইতিহাস নয়, এটি একটি সাম্রাজ্যের মানসিকতার নগ্ন চিত্র। যে প্রক্রিয়ায় একটি জাতি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়, তার প্রতিটি স্তর এখানে উন্মোচিত হয়েছে। পাঠক যুদ্ধের ভয়াবহ বাস্তবতা এবং রাজনৈতিক কৌশলের জটিল জাল সম্পর্কে গভীরভাবে ভাবতে বাধ্য হবেন।
লেখকের প্রশ্নগুলো সরল হলেও অত্যন্ত তীক্ষ্ণ, যা পাঠককে নিজের অবস্থান পুনর্বিবেচনা করতে প্ররোচিত করে।
| অনুবাদক | : | ডা. আবু বকর সিদ্দীক |
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849945444 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 432 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |