কহেন কবীরে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মাহবুব সিদ্দিকীর 'কহেন কবীরে' বইয়ের কেন্দ্রীয় চরিত্র সন্ত কবীর, যিনি সারা জীবন ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে শুদ্ধ ভালোবাসার জয়গান গেয়েছেন। সাধক বললেই যেমন জটাজূটধারী সংসারত্যাগী মহাপুরুষের ছবি মনে আসে, কবীর তেমন নন। তাঁর কাছে দৈনন্দিন জীবনই সাধনা; ভক্তি ও ভালোবাসা শিখতে হলে সংসারে অবস্থান করেই শিখতে হবে, ত্যাগ করে নয়। তাঁতযন্ত্রের মাকু টানতে টানতে সহজ ভাষায় তিনি গেয়ে উঠতেন জীবনের গূঢ় দর্শন।
বেনারসে জন্ম নেওয়া এই মহাত্মা আচার-রীতি ও অনুষ্ঠানকে বরাবর অপ্রয়োজনীয় মনে করেছেন। অথচ মৃত্যুর পর তাঁরই শিষ্যরা 'কবীরপন্থ' নামে আলাদা ধর্ম তৈরি করে তাঁকে অবতার বানিয়ে ফেলে, আর তাঁর বাণী স্থান পায় শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিবে। চরম অসহিষ্ণুতার এই যুগে যারা ভালোবাসার কোমলতায় সিক্ত হতে চান, জগৎ-জীবনকে শ্রদ্ধাপূর্ণ দৃষ্টিতে দেখতে চান, অসীমকে সসীমের মাঝে আবিষ্কার করতে চান, তারা সন্ত কবীরকে নিজের পথের সাথি হিসেবেই পাবেন।
| প্রকাশনী | : | আদর্শ |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849927532 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 88 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |