ডুমসডে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
গ্রাহাম ব্রাউনের 'ডুমসডে' উপন্যাসটি মায়ান কনস্পিরেসির ধারাবাহিকতা বহন করে। আগের ঘটনার পর ড্যানিয়েলি আর তার দল আবিষ্কার করে এক অদ্ভুত পাথর, যেখান থেকে বিপুল শক্তি নিঃসরিত হচ্ছে। সেই পাথরই এই কাহিনির কেন্দ্রবিন্দু। এনআরআই-এর বিজ্ঞানীরা দেখতে পান, পাথর থেকে যে সংকেত বের হচ্ছে তা ২০১২ সালের ২১ ডিসেম্বর বিশেষ এক অবস্থায় পৌঁছাবে। মায়ান ভবিষ্যদ্বাণী অনুযায়ী ওই দিনই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার কথা।
ম্যাককার্টার জানতে পারেন পৃথিবীতে এমন আরও চারটি পাথর আছে। আরনল্ড মুর ড্যানিয়েলি ও হকারকে পাঠান সেগুলো উদ্ধারে। ঘটনাচক্রে জড়িয়ে পড়ে স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত এক শিশুও। সময় কম, এর মধ্যে বাধা হয়ে দাঁড়ায় এক উন্মাদ ব্যক্তি, যে ক্ষমতার জন্য নয়, ব্যক্তিগত ব্যবহারের জন্য পাথরগুলো চায়। এদিকে ম্যাককার্টারকে হত্যা করে অপহরণ করা হয় ড্যানিয়েলিকে। হকার ছুটে যান উদ্ধারে, পিছনে লাগে এক রাশিয়ান ভাড়াটে খুনি। ব্রায়ন স্টেকার প্রমাণ করেন পাথরগুলো পৃথিবীর উপকারের বদলে ক্ষতির জন্যই এসেছে। তাহলে পাথরগুলো আসলে কী? কোথা থেকে আসছে এই বিপুল শক্তি? পৃথিবীকে কীভাবে ঠেকানো যাবে এই মহাবিপর্যয় থেকে?
| অনুবাদক | : | অসীম পিয়াস |
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | ১ম প্রকাশ, ২০১৭ |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849170297 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 399 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |
No reviews yet
পড়েছেন? কেমন লেগেছে? বইটি সম্পর্কে লিখুন।