গোধূলিসন্ধির নৃত্য
by ইশিতা জেরীন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ইশিতা জেরীনের 'গোধূলিসন্ধির নৃত্য' উপন্যাসের জগৎ কোনো কল্পলোক নয়, আবার প্রকৃত লোকও নয়, বরং এই দুইয়ের মাঝখানের এক পরাজগত। জাগরণ আর সুষুপ্তির মাঝে যেমন স্বপ্ন, স্বচ্ছতা আর অস্বচ্ছতার মাঝে যেমন ঈষদচ্ছতা, তেমনি এই জগৎও দিবারাত্রির সন্ধিক্ষণের গোধূলি আলোর মতো। দুটি হৃদস্পন্দনের মধ্যবর্তী ক্ষণ কিংবা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়, সবই কি গোধূলিলগ্নের মতো নয়, যেখানে দুটি বিপরীতের মিলন ঘটে?
লেখিকার মতে, মানুষের সমগ্র জীবনটাই আসলে একটি গোধূলিবেলা। মানবজীবনের প্রতিটি ক্ষণে প্রবাহমান এই গোধূলিসন্ধির নৃত্যই যেন উপন্যাসের মূল সুর। দার্শনিক গভীরতা আর কাব্যিক ভাষায় লেখা এই উপন্যাস পাঠককে নিয়ে যায় চেতনার গভীরে।
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849311867 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 224 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |