Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. মিজানুর রহমানের 'মধ্যযুগের বাংলা ও ইংরেজি কাব্য' একটি তুলনামূলক গবেষণাধর্মী গ্রন্থ। বাংলা ও ইংল্যান্ডে মধ্যযুগের সূত্রপাত কীভাবে এবং কেন হলো, তার প্রভাবে উভয় সাহিত্যে যে সমধর্মী কাব্যধারা গড়ে উঠেছে, তার সমান্তরাল ঐতিহাসিক বিশ্লেষণ স্থান পেয়েছে এই গ্রন্থে। প্রথম অধ্যায়ে দুই দেশে মধ্যযুগের একই প্রকৃতি তুলে ধরা হয়েছে।
দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করা হয়েছে বৈদেশিক শক্তির আক্রমণ ও বিজয়ের মাধ্যমে দুই দেশে মধ্যযুগের সূত্রপাতের বিষয়টি। তৃতীয় অধ্যায়ে মধ্যযুগের বাংলা ও ইংরেজি কাব্যের শূন্যতার যুগ নিয়ে গবেষণা চালিয়ে লেখক সিদ্ধান্তে পৌঁছেছেন যে, দুই দেশের কাব্যেই শুরুতে ও শেষে একই ধরনের উষর সময় বিরাজমান ছিল। চতুর্থ অধ্যায়ে দেখানো হয়েছে, মধ্যযুগের বাংলা ও ইংরেজি কাব্য একই ধারায় প্রবাহিত হয়েছে।
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849823513 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |