আব্বাসা
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জুরজি জায়দানের ঐতিহাসিক উপন্যাস 'আব্বাসা' আব্বাসীয় খিলাফতের শ্রেষ্ঠ খলিফা হারুন উর রশীদের সময়কাল নিয়ে। লেবাননের খ্রিস্টান ইতিহাসবিদ জায়দান ইসলামের ইতিহাস নিয়ে বাইশটি উপন্যাস লিখেছেন, যার মধ্যে অন্যতম এই বইটি। খলিফার বোন রাজকুমারী আব্বাসা আর বার্মেকী উজির জাফর বিন ইয়াহিয়ার গোপন প্রেমের কাহিনী বার্মেকীদের পতন ত্বরান্বিত করেছিল। ন্যায়পরায়ণ খলিফা হারুন কেন বার্মেকীদের প্রতি এমন নিষ্ঠুরতা দেখালেন, সেই কাহিনীই বর্ণিত হয়েছে।
বার্মেকী পরিবারের অক্লান্ত পরিশ্রমেই প্রাথমিক আব্বাসীয় খিলাফতের গৌরব। এই বংশের প্রতিষ্ঠাতা খালিদ বার্মেকীর জন্ম বলখ বিজয়ের সময় যুদ্ধবন্দিনী মায়ের কোল থেকে। প্রকৃত ইতিহাসের সাথে প্রণয়কাহিনী মিশিয়ে উপন্যাস ও ইতিহাসকে জনপ্রিয় করে তুলেছেন লেখক। ইতিহাসপ্রেমী পাঠকদের জন্য এটি একটি মূল্যবান বই।
| অনুবাদক | : | ড. তাসনীম আলম |
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789848975961 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 232 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |