জরাথ্রুস্টের সন্ধানে
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ধর্মের খোঁজে আর সত্যের সন্ধানে মানুষ হন্য হয়ে ঘুরে বেড়ায়, এই বই তারই প্রমাণ বলে মন্তব্য করেছে ডেইলি মেইল। অতীত ও বর্তমান সময়ের ধর্মীয় কথকতা নিখুঁতভাবে বর্ণিত হয়েছে, এটাই তার শ্রেষ্ঠ প্রমাণ; জরাথ্রুষ্টেবাদ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত এটাই শ্রেষ্ঠ গ্রন্থ বলে উল্লেখ করেছে পাবলিশার্স উইকলি রিভিউ। প্রকৃত সত্য, ধর্মের প্রকৃত বিচার আর বহু কাহিনি আলোর মতো ফুটে উঠেছে এতে; মনের কুটিলতা মুক্ত হয়েছে, বিশ্ব বিস্মিত হয়েছে বলে জানিয়েছে বুক লিস্ট। পল ক্রিসবাসজেকের এই অনন্য সৃষ্টিতে ধর্মের গূঢ় রহস্য তুলে ধরা হয়েছে; জরাথ্রুস্টের সময়কালে বিভিন্ন ধর্মের মধ্যে তুলনা, সাংস্কৃতিক ইতিহাস, সমাজ ব্যবস্থা আর ধর্মীয় বিশ্বাস সবই ফুটে উঠেছে। অংশত ভ্রমণমূলক, অংশত ইতিহাস আর অংশত দার্শনিক কাহিনি প্রচারিত হয়েছে এই বইয়ে; 'জরাথ্রুস্টের সন্ধানে' এমনই একটি বই যা আমাদের বর্তমান ও আধুনিক ধর্মীয় ব্যবস্থায় হয়তো অনেকেই স্বাভাবিকভাবে মেনে নেবেন না। সূচিপত্রে রয়েছে নব দর্শন, সমরকন্দের স্বর্ণালি সড়ক, ইতিহাসের সবচেয়ে বড় মিলন মেলা, মোল্লাদের নিষেধাজ্ঞা, প্রকৃত দার্শনিক, ভাববাদী টলস্টয়, সাহিত্যের ইতিহাসে এক অনন্য ঘটনা, জার্মানিতে জরাথ্রুস্টের দর্শনের প্রসার, মহান ঐশী বাহক, প্রচলিত ধর্মমতের বিরুদ্ধে বিদ্রোহ, আমুর খ্রিস্টীয় সম্প্রদায়ের উৎসর্গ, অবরোধ হত্যা ও বিশৃঙ্খলা, এশিয়ায় ধর্মযুদ্ধ শুরু, ধর্মের আলো, নাকশ-ই-রুস্তম, সম্পূর্ণ বিপরীত স্বভাব গোষ্ঠী, মনি অমর, মিথরাস রহস্য, পোপের তন্দ্রাচ্ছন্ন হুকুমনামা, মিথরাস দর্শনের নতুন দিক, শেষ সময়, আলেক্সান্ডারের বিজয়, দানিয়েল নবী, মৃত সাগরের ধর্মীয় সম্প্রদায়ের মিলন মেলা, আশুরা মাজদার দয়া, সাইরাসের শান্তির ঘর, ব্যাবিলন বিজয়, দারিউসের ঘর, স্বর্গ-নরক ও শয়তান, প্রথম নবী, নোরুজ, ধর্ম প্রাণবন্ত, আশুরা, ভালো কথা-ভালো চিন্তা-ভালো চুক্তি, জরাথ্রুস্টের উক্তি ও কৃতজ্ঞতা।
| অনুবাদক | : | মোস্তফা আরিফ |
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2013 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9879848975602 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 335 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |