শ্যাডো প্রিন্সেস
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
সম্রাজ্ঞী মমতাজ মহলের মৃত্যুর পর শোকাহত সম্রাট শাহজাহান তাঁর প্রিয়তমার স্মৃতিতে নির্মাণ করছেন এক ভাস্বর সমাধি, যার নাম হবে তাজ মহল। মায়ের অবর্তমানে রাজকীয় হারেমের নিয়ন্ত্রণ নিতে শুরু হয়েছে ঠান্ডা লড়াই; শাহজাহানের দুই কন্যা জাহানারা আর রোশানারা মুখোমুখি। চার ভাইয়ের মধ্যে কে হবে ভবিষ্যৎ সম্রাট, তা নিয়েও চলছে তীব্র দ্বন্দ্ব। মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ক্ষমতাধর এই দুই নারী যখন একই পুরুষের প্রেমে পড়েন, তখন তাঁদের ভাগ্যে কী অপেক্ষা করছে? হারেমের কর্তৃত্ব, পিতার স্নেহ আর সাম্রাজ্যের ভবিষ্যৎ নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন শাহজাহানের উত্তরসূরিরা, প্রত্যেকে নিজ নিজ লক্ষ্যে অবিচল। কিন্তু তাঁরা কেউই জানেন না, তাঁদের সব প্রচেষ্টা ও ব্যর্থতা যেন মুছে যাবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, ঢাকা পড়ে যাবে তাঁদেরই মায়ের সেই ভাস্বর সমাধি, তাজ মহলের ছায়ায়। 'দ্য টুয়েন্টিয়েথ ওয়াইফ' এবং 'দ্য ফিন্ট অফ রোজেস'-এর পর তাজ মহল ট্রিলজির তৃতীয় ও শেষ বই 'শ্যাডো প্রিন্সেস'-এ ইন্দু সুন্দরেসান দক্ষ চিত্রশিল্পীর মতো উজ্জ্বল রঙে এঁকেছেন মুঘল শাসকদের জীবন। সেই বিস্ময়কর পৃথিবীতে পাঠকদের স্বাগত জানানোর অপেক্ষা মাত্র।
| অনুবাদক | : | শাহেদ জামান |
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849310907 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 367 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |