দ্য ফল্ট ইন আওয়ার স্টারস
by জন গ্রীন
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
জন গ্রীনের 'দ্য ফল্ট ইন আওয়ার স্টারস' উপন্যাসের কেন্দ্রে রয়েছে ক্যান্সারাক্রান্ত কিশোরী হেজেল গ্রেস ল্যাঙ্কাস্টার। চিকিৎসার উন্নতির কারণে তার আয়ু কিছুটা বেড়েছে, ফুসফুসের টিউমারও অনেকটাই কমেছে। তবে তাকে এখনও প্রান্তিক মানুষ হিসেবেই গণ্য করা হয়, কারণ মৃত্যুর ছায়া তাকে সবসময় ঘিরে রাখে।
ক্যান্সার সাপোর্ট গ্রুপে অগাস্টাস ওয়াটার্স নামের এক তরুণের সঙ্গে পরিচয়ের পর হেজেলের জীবন বদলে যেতে থাকে। ক্যান্সার থেকে সদ্য সেরে ওঠা অগাস্টাস তার নিস্তরঙ্গ জীবনে নিয়ে আসে নতুন মাত্রা। সময়ের স্রোতে বেঁচে থাকার সংগ্রামে এই তরুণ যুগল কতদূর এগোতে পারে, তা নিয়েই উপন্যাসের মূল কাহিনি। প্রখ্যাত আমেরিকান লেখকের এই হৃদয়স্পর্শী উপন্যাসে মজা, রোমাঞ্চ ও করুণ আখ্যানের পাশাপাশি ফুটে উঠেছে গভীর জীবনবোধ। ২০১৪ সালে এই কাহিনি নিয়ে নির্মিত হয়েছিল জনপ্রিয় হলিউড চলচ্চিত্র।
| অনুবাদক | : | শেহজাদ আমান |
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849447603 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |