ধম্মপদ - বুদ্ধের পথ পরম্পরা-১
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ধম্মপদ - বুদ্ধের পথ পরম্পরা-১' গৌতম বুদ্ধের বাণীর কবিতার আকারে সংকলিত এক পবিত্র গ্রন্থ। বৌদ্ধ ধর্মের সর্বাধিক পঠিত এই গ্রন্থটি থেরবাদ সুপিটকের খুদ্দক নিকায়ের অন্তর্গত। থেরবাদ শব্দটি পালি 'থের' থেকে এসেছে, যার অর্থ স্থবির বা স্থিতিশীল। যিনি সংসার ত্যাগ করে অন্তত দশ বছর সাধনায় নিবেদিত, তাকে থের বলা হয়। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের পর প্রথম বৌদ্ধ সম্মেলনে এই রীতির সূচনা হয়।
ধম্মপদ শব্দটি 'ধম্ম' ও 'পদ' শব্দদ্বয়ের সমন্বয়ে গঠিত। ধম্মের অর্থ নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ থাকলেও প্রাচ্য ও পাশ্চাত্যের অধিকাংশ পণ্ডিত একমত যে, কার্যকারণ ভাবই এর প্রকৃত অর্থ। আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে যা প্রবেশ করে, সেই সংস্কারই ধম্ম। বর্তমান অবস্থা পূর্ব মুহূর্তের ফল মাত্র। কারও মতে, কর্ম বলতে কাজ নয়, বরং কাজের ফলে মনে যে সংস্কার জন্ম নেয় সেটিই কর্ম। বৌদ্ধ দর্শনের মূল তত্ত্ব সহজ ভাষায় বুঝতে চাওয়া পাঠকদের জন্য এই গ্রন্থ অপরিহার্য।
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849311904 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 160 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |