Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

187৳250৳Save 63৳ (25%)
Out of stock
Qty
Wishlist
Share

পাওলো কোয়েলহোর উপন্যাস 'ব্রাইডা' আইরিশ তরুণী ব্রাইডার আধ্যাত্মিক জ্ঞান অর্জনের কাহিনি। দীর্ঘদিন ধরে জাদুবিদ্যার বিভিন্ন দিকের প্রতি ব্রাইডার বিশেষ আকর্ষণ ছিল, কিন্তু সে এর চেয়ে ভিন্ন কিছু খুঁজছে। ঘটনাক্রমে জঙ্গলে বসবাসকারী জ্ঞানী ম্যাগাসের সঙ্গে তার দেখা হয়। সেই জ্ঞানী তাকে আধ্যাত্মিক জগতের ধ্যান-ধারণা শেখাতে থাকেন। তিনি বুঝতে পারেন ব্রাইডার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা আছে, তবে সেটি কী তা স্পষ্ট নয়। এ সময় ব্রাইডা জীবনের রহস্যের গভীরে ডুবে 'আমি কে' এই প্রশ্নের উত্তর খুঁজতে থাকে। ম্যাগাস তাকে ভয় জয় করে জগতের মঙ্গলকে বিশ্বাস করতে শিক্ষা দেন।

উইক্কা নামের এক ডাইনী তাকে জগতের সুরের সঙ্গে নিজেকে মিলিয়ে নাচতে শেখায়, চাঁদের কাছে প্রার্থনার পদ্ধতিও জানায়। ব্রাইডাকে প্রিয়তমের সঙ্গে সম্পর্কের পাশাপাশি ডাইনী হওয়ার আকাঙ্ক্ষার মধ্যে দ্বন্দ্বে যুঝতে হয়। কোয়েলহোর এই রোমাঞ্চকর উপন্যাসে জীবনের গভীরতার সোনার খনি খুঁজে পাওয়া যায়। ভালোবাসা, আবেগ, রহস্যময়তা আর আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয় পাঠককে ভাবিয়ে তুলবে।

অনুবাদক:প্রিন্স আশরাফ
প্রকাশনী:রোদেলা প্রকাশনী
সংস্করণ:1st Published, 2013
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849063070
পৃষ্ঠা সংখ্যা:191
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all