বুদ্ধ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ক্যারেন আর্মস্ট্রং সাত বছর রোমান ক্যাথলিক নান হিসেবে কাটিয়ে ১৯৬৬ সালে ব্রত ত্যাগ করেন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে আধুনিক সাহিত্য বিষয়ে অধ্যাপনা শুরু করেন। বর্তমানে তিনি ধর্মীয় বিষয়ে ব্রিটেনের প্রধান ভাষ্যকার হিসেবে বিবেচিত। লিও বায়েক কলেজে জুডাইজম গবেষণা ও রাব্বি প্রশিক্ষণের পাশাপাশি অ্যাসোসিয়েশন অব মুসলিম সোশ্যাল সায়েন্সের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে 'মুহাম্মদ: আ বায়োগ্রাফি অব দ্য প্রফেট', 'ইসলাম: আ শর্ট হিস্ট্রি', 'থ্রু দ্য ন্যারো গেইট', 'ব্যাটল ফর গড', 'বুদ্ধ', 'আ শর্ট হিস্ট্রি অব মিথ' এবং 'আ কেস ফর দ্য গড'।
'বুদ্ধ' গ্রন্থে সিদ্ধার্থের গৃহত্যাগ, সত্যের অন্বেষণ, আলোকপ্রাপ্তি, ধম্ম প্রচার ও পরিনির্বাণ পর্যন্ত তাঁর জীবনপথের প্রতিটি ধাপ তুলে ধরা হয়েছে। প্রাচ্যের এই মহান ধর্মগুরুর জীবনদর্শন ও তাঁর শিক্ষার মর্মবস্তু পাঠকের সামনে সহজ ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেছেন লেখিকা। বইটিতে রয়েছে বিস্তারিত সূচনা, তথ্যসূত্র ও নির্ঘণ্ট, যা গবেষক ও আগ্রহী পাঠক উভয়ের জন্যই মূল্যবান সংযোজন।
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2010 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847011701622 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 175 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |