অ্যাম্পেয়ার অব দ্য মোঘল - রাইডারস ফ্রম দ্য নর্থ

by অ্যালেক্স রাদারফোর্ড

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

375৳500৳Save 125৳ (25%)
Qty
Wishlist
Share

ষোড়শ শতকের মধ্য এশিয়ার সমভূমি থেকে এক পরাক্রমশালী সাম্রাজ্যের উত্থান ঘটে, যার বীজ রোপিত হয়েছিল এক কিশোরের হাতে। ১৪৯৪ সালে ফারগানার সুলতানের মৃত্যুতে বারো বছরের বাবর উত্তরাধিকার সূত্রে পায় ঝুঁকিপূর্ণ এক সিংহাসন। মহান পূর্বপুরুষ তৈমুরের যোগ্য উত্তরসূরি হওয়ার শপথ নিয়ে সে এগিয়ে যায়, কিন্তু সাম্রাজ্য শাসনের জন্য তার বয়স তখন বিপজ্জনকভাবে কম। ফারগানার বৈধ শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠার আগেই তার বিরুদ্ধে দানা বাঁধতে শুরু করে প্রাসাদ ষড়যন্ত্র, এমনকি তার প্রাণনাশের চেষ্টাও হয়।

কিংবদন্তির শহর সমরকন্দের প্রতি মোহ বাড়তে থাকলে বাবর বুঝতে পারে, নির্ভীক ও সাহসী নেতাও হতে পারেন বিশ্বাসঘাতকতার শিকার। বিজ্ঞ উপদেষ্টা ও সাহসী সেনাপতিদের সহায়তায় সে ভারতবর্ষে বিশাল এক সাম্রাজ্য গড়তে সক্ষম হয়। কিন্তু প্রতি পদক্ষেপে তাকে মোকাবিলা করতে হয়েছে গোত্রীয় দ্বন্দ্ব, আক্রমণকারী সেনাবাহিনী এবং নির্মম উচ্চাকাঙ্ক্ষী শত্রুদের। অ্যালেক্স রাদারফোর্ডের পাঁচটি পর্যায়ক্রমিক উপন্যাসের প্রথমটি 'রাইডারস ফ্রম দ্য নর্থ' মোঘল সাম্রাজ্যের উত্থান-পতনের অবিস্মরণীয় কাহিনি তুলে ধরেছে।

অনুবাদক:সাদেকুল আহসান কল্লোল
প্রকাশনী:রোদেলা প্রকাশনী
সংস্করণ:2nd Published, 2013
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9847011701677
পৃষ্ঠা সংখ্যা:422
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all