দ্য মায়ান সিক্রেটস্‌

by ক্লাইভ কাসলার, টমাস পেরি

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

345৳460৳Save 115৳ (25%)
Qty
Wishlist
Share

মেক্সিকোয় সাম্প্রতিক এক চাঞ্চল্যকর আবিষ্কার আধুনিক সভ্যতার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন তুলেছে। রহস্য ও গুপ্তধন সন্ধানী দম্পতি স্যাম ও রেমি ফারগোর হাতে এসে পৌঁছেছে মুখবন্ধ মৃৎপাত্রে ভরা এক নরকঙ্কাল, যার ভেতরে সুরক্ষিত রয়েছে মায়া সভ্যতার অমূল্য এক পাণ্ডুলিপি। এই প্রাচীন বইয়ে লেখা আছে মায়া সভ্যতা, তাদের শহর এবং সমগ্র মানবজাতি সম্পর্কে অসাধারণ সব তথ্য, যা আগে কখনো কোনো প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করতে পারেননি।

বইটিতে লুকানো রয়েছে এমন কিছু শক্তিশালী গোপন রহস্য, যার জন্য মরিয়া হয়ে উঠেছে একদল গুপ্তধন শিকারী। সেই দলের সঙ্গেই অভিযানে নামতে বাধ্য হয় ফারগো দম্পতি। প্রাচীন বইয়ে বর্ণিত গুপ্তধনের সন্ধানে যেতে গিয়ে প্রাণ হারাবে অনেক লোভী শিকারী, আর সেই তালিকায় স্যাম ও রেমির নামও উড়িয়ে দেওয়া যায় না। শিহরণ জাগানো রোমাঞ্চ, দুর্বার লোভ আর টান টান উত্তেজনায় ভরপুর এই থ্রিলার ক্লাইভ কাসলারের অনন্য সৃষ্টি। দ্য ডেইলি মেইল বলেছে, "কাসলারকে হারানো সত্যিই কঠিন", আর সানডে এক্সপ্রেসের ভাষায় তিনি-ই "দ্য অ্যাডভেঞ্চার কিং"।

অনুবাদক:জেসি মেরী কুইয়া
প্রকাশনী:রোদেলা প্রকাশনী
সংস্করণ:1st Published, 2015
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849108566
পৃষ্ঠা সংখ্যা:320
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all