সক্রেটিসের জবানবন্দি ও মৃত্যুদন্ড
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
ড. সফিউদ্দিন আহমদ ছিলেন একাধারে নন্দিত অধ্যাপক, মৌলিক গবেষক ও সৃজনশীল সাহিত্যিক। ১৯৪৩ সালের ১৯ অক্টোবর রায়পুরায় তাঁর জন্ম। বাংলা ও লজিকে লেটারসহ ইন্টারমিডিয়েট পাস করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স ও এম.এ সম্পন্ন করেন। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য এবং বিশ্বভারতীতে রবীন্দ্র সাহিত্য নিয়ে উচ্চতর গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর রচনা প্রবাহমান ছন্দ, ধ্বনিমাধুর্য ও অনুপ্রাসের কারুকার্যে ভরা, যা পাঠকের কাছে অত্যন্ত উপভোগ্য।
বাংলা একাডেমি থেকে প্রকাশিত দশটি গ্রন্থসহ তাঁর মোট গবেষণাগ্রন্থের সংখ্যা পঁয়ত্রিশটি। এসব গ্রন্থ দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফারেন্স হিসেবে পাঠ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, যাদবপুর ও বিশ্বভারতীর গবেষণা পত্রিকায় তাঁর প্রায় পঞ্চাশটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। সাম্প্রতিককালে 'ভাষা সংগ্রাম-শিক্ষা সংগ্রাম' এবং 'ইয়ং বেঙ্গল মুভমেন্ট ও ডিরোজিও' গ্রন্থ দুটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্লেটোর বিখ্যাত রচনা 'The Last Days of Socrates' তিনি 'সক্রেটিসের শেষ দিনগুলো' নামে অনুবাদ করেছেন, যা বাংলা একাডেমি থেকে প্রকাশিত। এছাড়াও ডিরোজিও, জ্যাঁ আর্তুর র্যাঁবো, পাবলো নেরুদা ও টি.এস. এলিয়টের কবিতা অনুবাদ করে তিনি সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। বইটিতে সক্রেটিস, ইউথিফ্রো, জবানবন্দি, ক্রিটো ও ফিডো অংশসহ বিস্তারিত টীকা সংযোজিত হয়েছে।
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 2nd Published, 2019 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9847011700526 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 240 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |