এলিফ শাফাকের 'দ্য ফরটি রুলস অফ লাভ' উপন্যাসটি দুই ভিন্ন সময়ের দুইটি গল্পকে এক সুতোয় বেঁধেছে। সমসাময়িক সময়ের গল্পে দেখা মেলে চল্লিশ বছর বয়সী এলা রুবিনস্টাইনের, যার সংসার আছে, কিন্তু ভালোবাসা নেই। একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে সে একটি সাহিত্যিক এজেন্সিতে কাজ নেয়, আর তার হাতে আসে 'মধুর অবিশ্বাস' নামের একটি পাণ্ডুলিপি। লেখক আজিজ জাহারার লেখা সেই বই পড়তে গিয়েই এলা জানতে পারে ত্রয়োদশ শতাব্দীর বিখ্যাত দার্শনিক রুমি আর রহস্যময় দরবেশ শামস তাবরিজির মিলনকথা। শামসের স্পর্শেই যেন বদলে যায় রুমির জীবন, আর সেই গল্পের মধ্য দিয়েই এলা খুঁজে পায় ভালোবাসার সেই চিরন্তন নিয়মগুলো, যেখানে সব ধর্ম, সব মানুষ এক। ধীরে ধীরে এলা আবিষ্কার করে, রুমির জীবনের সাথে তার নিজের জীবনের মিল যেন আকস্মিক নয়। লেখিকার সাবলীল বর্ণনায় দুই সময়ের দুই গল্প এমনভাবে জড়িয়ে গেছে যে পাঠক হারিয়ে যাবেন ভালোবাসা আর আত্মানুসন্ধানের এই অসাধারণ আখ্যানে।
| অনুবাদক | : | শাহেদ জামান,সাজিদ উল হক আবির |
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| সংস্করণ | : | 1st Published, 2023 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849238041 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 400 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |