কার্টুনে জীবনচিত্র ১৯৭২-৭৫
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুর্শিদা বিনতে রহমানের 'কার্টুনে জীবনচিত্র ১৯৭২-৭৫' ইতিহাসের এক অনন্য দলিল। কার্টুন যে শুধু ক্ষণিকের কৌতুক নয়, বরং একটি নির্দিষ্ট সময়ের সত্যিকার প্রতিচ্ছবি, তা এই গ্রন্থে প্রমাণিত। ১৯৭২-৭৫ বাংলাদেশের ইতিহাসে মাইলফলক। বঙ্গবন্ধু শেখ মুজিব ১০ জানুয়ারি দেশে ফিরে শাসনভার গ্রহণের পর থেকেই শুরু হয় দেশ গড়ার সংগ্রাম। তখন বাংলাদেশে কিছুই ছিল না, ছিল অভ্যন্তরীণ নানা সমস্যা ও ষড়যন্ত্র। সাধারণ মানুষের ধারণা ছিল স্বাধীনতা পেলেই 'সোনার বাংলা' প্রতিষ্ঠিত হবে, কিন্তু সেই প্রত্যাশা পূরণ করা হচ্ছিল না। এই কঠিন সময়কে কেন্দ্র করে দেশে-বিদেশে অনেক কার্টুনিস্ট এঁকেছিলেন নানা কার্টুন, যেখানে শ্লেষ-কৌতুকের পাশাপাশি উঠে এসেছে দৈনন্দিন সমস্যার কথা।
ইতিহাসবিদ ড. মুর্শিদা পাঁচ বছরের প্রচেষ্টায় সেই সময়ের কার্টুনের বিশাল সংগ্রহ সংকলন করেছেন। কার্টুনকে তিনি বিবেচনা করেছেন ইতিহাসের উপাদান হিসেবে। গণতন্ত্রের মাপকাঠি হিসেবে কার্টুনের গুরুত্বও তুলে ধরেছেন তিনি। বঙ্গবন্ধু কখনও এসব কার্টুন নিয়ে অসহিষ্ণুতা প্রকাশ করেননি, যদিও পরবর্তী সরকারগুলো কার্টুনকে সাদরে গ্রহণ করেনি, এমনকি কার্টুনিস্ট নিগৃহীতও হয়েছেন। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে একটি বিশেষ সময়কে কার্টুনের সাহায্যে প্রথমবারের মতো তুলে ধরেছেন তিনি। ভবিষ্যতে এই সময় নিয়ে গবেষণা করতে চাইলে 'কার্টুনে জীবনচিত্র' হয়ে উঠবে আকর গ্রন্থ।
| প্রকাশনী | : | অনন্যা |
| সংস্করণ | : | 1st Published, 2025 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849930600 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 514 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |