বাঙালির ইতিহাস
ড. মোহাম্মদ হাননানের 'বাঙালির ইতিহাস' গ্রন্থে দলিলভিত্তিকভাবে তুলে ধরা হয়েছে বীরের জাতি হিসেবে বাঙালির পরিচয়। এর আগে নীহাররঞ্জন রায় বাঙালির ইতিহাস রচনা করেছিলেন, কিন্তু তা ছিল শুধুমাত্র প্রাচীন যুগে সীমাবদ্ধ। হাননান প্রাচীন যুগ থেকে শুরু করে ১৯৭৪ সালে জাতিসংঘে বাঙালি জাতির স্বীকৃতি লাভ পর্যন্ত ঘটনাবহুল ইতিহাসকে ধারাবাহিকভাবে সাজিয়েছেন।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস নিয়ে গবেষণা করা লেখকদের মধ্যে হাননান অন্যতম। তাঁর লেখার বিশেষত্ব হলো ইতিহাসের উপেক্ষিত ও অনালোচিত বিষয়গুলোকে পাঠকের কাছে গুরুত্বপূর্ণ করে উপস্থাপন করা। ইতিহাসের আড়ালে লুকিয়ে থাকা আরেক ইতিহাসকে তিনি চমৎকারভাবে ফুটিয়ে তোলেন। তাঁর গবেষণায় থাকে প্রচুর তথ্য, আর এই কারণেই তাঁর বইগুলো পাঠকপ্রিয়তা পেয়েছে।
| সংস্করণ | : | 1998 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 455 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (পুরাতন) |
পুরাতন বইয়ের কন্ডিশন দেখতে অর্ডার করার পর আপনার অর্ডার আইডিটি আমাদের Messenger বা WhatsApp-এ ইনবক্স করুন।