বরণীজনের স্মৃতি কৃতি নীতি
by যতীন সরকার
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিশ্ববরেণ্য ও স্বদেশের কীর্তিমান গুণীজনদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যতীন সরকার রচনা করেছেন 'বরণীজনের স্মৃতি কৃতি নীতি'। এই সংকলনে স্থান পেয়েছেন এমন অনেক ব্যক্তিও, যাঁরা জীবদ্দশায় যোগ্য স্বীকৃতি পাননি। লেখক প্রত্যেকের অবদান মূল্যায়নের পাশাপাশি তুলে ধরেছেন বর্তমান প্রেক্ষাপটে তাঁদের চিন্তা ও কর্মের প্রাসঙ্গিকতা।
ব্যক্তি মূল্যায়নে আমরা প্রায়শই ভক্তিতে গদগদ বা নিন্দায় মুখর হয়ে উঠি। যতীন সরকার সেই পথ বেছে নেননি, বরং যুক্ত হয়েছেন নৈর্ব্যক্তিক ও নির্মোহ মূল্যায়নের ধারায়। নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় আদর্শের প্রতিবিম্ব এই বই। পাঠে বরণীয় মানুষদের প্রতি শ্রদ্ধাবনত হওয়ার পাশাপাশি মুগ্ধ হবেন লেখকের নিরাসক্ত মূল্যায়ননিষ্ঠা দেখে। হবিবুল্লাহ বাহার, বঙ্গবন্ধু, তাজউদ্দীন আহমদ, আহমদ শরীফ, হাসান আজিজুল হকসহ বহু গুণীজনের স্মৃতি ও কৃতি ধরা আছে এই গ্রন্থে।
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |