জীবনের সাইকেল
by মামুনুর রশীদ
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
খ্যাতিমান নাট্যকার ও অভিনেতা মামুনুর রশীদের জীবনবোধ ও অভিজ্ঞতার বয়ান নিয়ে প্রকাশিত 'জীবনের সাইকেল'। নাটক তাঁর লেখার মূল ভুবন হলেও, নাটকের ভেতরে সব ভাবনা ধরা পড়ে না। বর্তমানের নানা ঘটনা তাঁকে যেমন রোমাঞ্চিত করে, তেমনি ভাবায়, বেদনাক্লিষ্টও করে। সেই রোমাঞ্চ, ভাবনা ও বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে এই বইয়ের নিবন্ধগুলোতে।
সমাজ, দেশ, রাষ্ট্র, মানুষ, মানুষের অধিকার, মানবতা, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, গণমাধ্যমসহ নানা বিষয়ে তাঁর উপলব্ধি ও মতামত প্রকাশ করেছেন সাহসিকতার সঙ্গে। বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা থেকে যা সত্য বলে মনে করেছেন, তা-ই লিপিবদ্ধ করেছেন নিঃসংকোচে। তাঁর অন্যান্য বই থেকে সম্পূর্ণ ভিন্ন মাত্রার এই সংকলন পাঠককে আবিষ্কার করতে দেবে ব্যক্তি মামুনুর রশীদকে, তাঁর বিশাল নান্দনিক ভাবনাজগৎকে।
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |