সুডোকু ইজি
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মুহাম্মদ শামীমের 'সুডোকু ইজি' বইটি সুডোকু চর্চাকে সহজ ও সফল করতে আগ্রহী পাঠকদের জন্য একটি প্রয়োজনীয় সংকলন। বাজারে সুডোকু নিয়ে পর্যাপ্ত মানসম্পন্ন বইয়ের অভাব রয়েছে, তাই সুনির্দিষ্ট ধারায় একজন চর্চাকারী যেন এগিয়ে যেতে পারেন, সেদিকে খেয়াল রেখেই বইটি সাজানো হয়েছে। সুডোকুর উৎপত্তি, ইতিহাস, প্রকারভেদ, বিশ্ব চ্যাম্পিয়নশিপ, গণিত, খেলার নিয়মাবলি ও কৌশলসহ গুরুত্বপূর্ণ সব তথ্য স্থান পেয়েছে এতে। দৈনন্দিন কাজের ফাঁকে ঘরে বসে একা একাই সুডোকু চর্চার পুরো মজাটুকু উপভোগ করা যাবে এই বইয়ের মাধ্যমে।
গণিতের বই প্রকাশ করা কষ্টসাধ্য হলেও লেখক সৃজনশীলতার ছোঁয়ায় বইটিকে পাঠকবান্ধব করে তুলেছেন। যেকোনো বয়সের মানুষই সহজে সুডোকু শিখতে ও চর্চা করতে পারবেন। যারা নতুনভাবে সুডোকু শুরু করতে চান বা নিজের দক্ষতা বাড়াতে চান, তাদের জন্য এটি একটি চমৎকার সহায়ক।
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |