চলচ্চিত্র পাঠ সহায়িকা
by বিধান রিবেরু
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
বিধান রিবেরুর প্রবন্ধগ্রন্থ 'চলচ্চিত্র পাঠ সহায়িকা'। বইটি তিনটি ভাগে বিভক্ত। প্রথম ভাগে আলোচনা করা হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে। দেশীয় চলচ্চিত্রের ধারা, সিনেপ্লেক্সের সিনেমায় পুরুষতন্ত্রের প্রতিফলন, জহির রায়হান, আলমগীর কবিরের 'সূর্যকন্যা'সহ উল্লেখযোগ্য নির্মাণ ও নির্মাতাদের নিয়ে আলোচনা রয়েছে।
দ্বিতীয় ভাগে চলচ্চিত্র বিশ্লেষণের নানা পদ্ধতি তুলে ধরা হয়েছে। চিহ্নবিদ্যার আলোকে চলচ্চিত্র পাঠ, সাহিত্যের চলচ্চিত্রায়ণ, ইতালির নব্যবাস্তববাদ, ফরাসি নবতরঙ্গ, ইসলামী বিপ্লবোত্তর ইরানি চলচ্চিত্রসহ বিভিন্ন আন্তর্জাতিক ধারার আলোচনা স্থান পেয়েছে। তৃতীয় ভাগে নির্মাতা ও নির্মিতি নিয়ে আলোচনা। ইংমার বেরিম্যান, আন্তোনিওনির মতো কিংবদন্তি নির্মাতাদের কাজ নিয়ে বিশ্লেষণ রয়েছে।
চলচ্চিত্রের ইতিহাস, তত্ত্ব ও বিশ্লেষণপদ্ধতি জানতে আগ্রহী পাঠকদের জন্য একটি প্রয়োজনীয় সংকলন এই বই।
| প্রকাশনী | : | রোদেলা প্রকাশনী |
| ভাষা | : | bangla |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |