দিল্লি সিটি অব জ্বিনস

by উইলিয়াম ড্যালরিম্পল

Condition:
NEW

Condition Guide

New

নতুন বই, বর্তমান এডিশন।

Old – Like New

পুরাতন, প্রায় নতুন বলা যাবে।

Old – Good Enough

পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।

Old – Readable

পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।

442৳590৳Save 148৳ (25%)
Qty
Wishlist
Share

উইলিয়াম ড্যালরিম্পলের 'দিল্লি সিটি অব জ্বিনস' বইটি একটি নগরীর বহুস্তরীয় ইতিহাস ও রহস্যের আখ্যান। দিল্লিতে সভ্যতার বিভিন্ন পর্যায়ের মানুষ বসবাস করেছে, বিভিন্ন সহস্রাব্দ পাশাপাশি অবস্থান করেছে। বিভিন্ন যুগের মানুষ একই পথে হেঁটেছে, একই পানি পান করেছে এবং একই ধূলিতে মিশে গেছে। পির সদর-উদ-দীনের সাথে সাক্ষাতের আগ পর্যন্ত লেখক এই নগরীর নতুন জীবনধারার গোপন রহস্য বুঝতে পারেননি।

পির সদর-উদ-দীনের মতে, দিল্লি আসলে জ্বিনদের নগরী। যদিও হামলাকারীরা বারবার এই নগরীতে অগ্নিসংযোগ করেছে, শতাব্দীর পর শতাব্দী নগরী জ্বলেছে, তবুও এটি প্রতিবার পুনর্নির্মিত হয়েছে। যেন আগুন থেকে শতবর্ষজীবী মরু পাখির মতো নগরীর নতুন উত্থান ঘটে। হিন্দুরা যেমন বিশ্বাস করে পবিত্রতা অর্জন না করা পর্যন্ত বারবার দেহের পুনর্জন্ম হবে, তেমনি দিল্লিও শতাব্দীর পর শতাব্দী ধরে পুনর্জন্ম লাভ করে যাচ্ছে। কারণ জ্বিনরা দিল্লিকে এতোটাই ভালোবাসে যে, তারা এই নগরীকে কখনো শূন্য বা বিক্ষিপ্ত দেখতে চায় না। নগরীর প্রতিটি বাড়ি, রাস্তার প্রতিটি মোড়ে জ্বিনরা অবস্থান করছে, যদিও তাদের কেউ দেখতে পায় না। কিন্তু নিবিষ্টচিত্ত হলে তাদের অনুভব করা যায়, তাদের ফিসফিসানি শোনা যায়, এমনকি ভাগ্য প্রসন্ন হলে তাদের উষ্ণ নিশ্বাসও অনুভব করা যায়। দিল্লিতে এসে লেখকের মনে হয়েছে, তিনি একটি গ্রন্থ রচনার বিষয় খুঁজে পেয়েছেন: সময়ের মাঝে অস্পষ্ট এক নগরীর চিত্র, যে নগরীর বিভিন্ন যুগ একটি পাত্রে টুকরো টুকরো হয়ে পড়ে আছে এবং যে নগরী জ্বিনদের নগরী।

অনুবাদক:আনোয়ার হোসাইন মঞ্জু
প্রকাশনী:ঐতিহ্য
সংস্করণ:1st Published, 2025
কভার:hardcover
ভাষা:bangla
ISBN:9789849946199
পৃষ্ঠা সংখ্যা:309
ট্যাগ:বাংলাদেশি লেখকদের বই (নতুন)

More Categories

See all