Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
Title: জাস্ট ফাইভ মিনিটস Author: হিবা দাব্বাগ
ইতিহাস ও সংস্কৃতিতে সমৃদ্ধ সিরিয়ার এক ধারাবাহিক অধ্যায় ১৯৭৯ সাল। সে সময় ইসলামপন্থী সংগঠনগুলোর সাথে সরকারের সশস্ত্র সংগ্রাম শুরু হলে হাফেজ আল আসাদের কঠোর দমননীতিতে নিপতিত হয় বহু নিরপরাধ নাগরিক। নারী-পুরুষ ও নিষ্পাপ শিশুদের মৃত্যু, আহত ও কারাবরণের ঘটনায় ভরে ওঠে সে সময়ের ইতিহাস। এমনই এক কারানির্যাতনের শিকার হিবা দাব্বাগ।
মাঝরাতে গোয়েন্দা বাহিনীর গাড়ি থামে তার এপার্টমেন্টের সামনে। তারা চায় মাত্র ৫ মিনিট সময়। কিন্তু সেই ৫ মিনিটই কেড়ে নেয় তার জীবনের ৯টি বছর। এই গ্রন্থ সেই ৯ বছরেরই নির্মোহ ও স্বচ্ছদৃষ্টিতে লেখা দিনপঞ্জি। সিরিয়া যুদ্ধের অতীত, বর্তমান ও ভবিষ্যতের অসংখ্য প্রশ্নের উত্তর মিলবে এই বইয়ে। শিহরণ জাগানিয়া, অচিন্তনীয় ও বাস্তবসম্মত এক দুনিয়ায় পাঠককে নিয়ে যাবে এটি। বিশ্ব রাজনীতি, মধ্যপ্রাচ্য ও মুসলিমবিশ্ব নিয়ে আমাদের উদাস চিন্তাকে নাড়া দেবে, ঘুমন্ত মানুষকে কষে চড় দিয়ে জাগিয়ে তোলার মতো। কারানির্যাতিত হিবা দাব্বাগের বিশ্বাসদীপ্ত কলমে উঠে এসেছে সিরিয়ার কারাগারের রুদ্ধশ্বাস নয় বছরের ঘটনাপরম্পরা।
| অনুবাদক | : | জোজন আরিফ |
| প্রকাশনী | : | দারুল আরকাম |
| সংস্করণ | : | 1st Published, 2018 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 320 |
| ট্যাগ | : | ইসলামিক বই (নতুন) |