বিএনপি সময়-অসময়
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
মহিউদ্দিন আহমদের 'বিএনপি সময়-অসময়' বইটি একটি ব্যতিক্রমী রাজনৈতিক দলের উত্থান ও টিকে থাকার গল্প বলে। সেনাছাউনিতে একজন সেনানায়কের হাত ধরে ক্ষমতার কেন্দ্রে থাকা অবস্থায় জন্ম নেওয়া দলটি সাধারণত ক্ষমতা থেকে ছিটকে পড়লেই হারিয়ে যায়, কিন্তু বিএনপি সেই ধারা ভেঙেছে। দলটি টিকে থাকার পাশাপাশি ভোটের রাজনীতিতে বিকল্প শক্তি হিসেবেও নিজের অবস্থান তৈরি করেছে। দেশের বিপুল জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী এই দলটি নিয়ে নানা প্রশ্ন থাকলেও তা অস্বীকার করার উপায় নেই।
বিএনপির প্রকৃত ইতিহাস বোঝার জন্য লেখক পাঠককে নিয়ে যান একাত্তরে, মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের মনস্তত্ত্বে। পঁচাত্তরের বিয়োগান্ত ঘটনাপ্রবাহও আলোচনার আওতায় এসেছে এখানে। প্রশ্ন উঠেছে, বিএনপি কি ষড়যন্ত্রের ফসল নাকি অনিবার্য উত্থান? গবেষক মহিউদ্দিন আহমদ এই বইয়ে দলটির জানা-অজানা নানা প্রসঙ্গ তুলে এনেছেন, যা ভবিষ্যতে ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হয়ে থাকবে।
| প্রকাশনী | : | প্রথমা প্রকাশন |
| সংস্করণ | : | 5th Edition, 2022 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| ISBN | : | 9789849176251 |
| পৃষ্ঠা সংখ্যা | : | 368 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |