নিকোলা টেসলা আত্মজীবনী
Condition Guide
New
নতুন বই, বর্তমান এডিশন।
Old – Like New
পুরাতন, প্রায় নতুন বলা যাবে।
Old – Good Enough
পুরাতন, যথেষ্ট ভালো কন্ডিশন — বইয়ে দাগ থাকতে পারে তবে অনায়াসে পড়া যাবে।
Old – Readable
পুরাতন, আগের এডিশন। বইটি পাঠযোগ্য।
রোগা-পাতলা এক মানুষ, যাঁর জীবনের বড় অংশ কেটেছে রোগভোগে, কিন্তু তাঁর অর্জন কোনো দিক দিয়ে কম নয়। 'নিকোলা টেসলা আত্মজীবনী' বইটিতে তিনি নিজেই বর্ণনা করেছেন, কীভাবে শৈশবের ডানপিটে নিকো থেকে গবেষণা জগতের উজ্জ্বল নক্ষত্র নিকোলা টেসলা হয়ে উঠলেন। এটি মূলত আত্মজীবনী গ্রন্থের অনুবাদ, যা পাঠকের আত্মবিশ্বাস জাগাতেও যথেষ্ট।
তিনি সমৃদ্ধ করেছেন আধুনিক যন্ত্রশিল্প, তিনশোর বেশি স্বীকৃতিপ্রাপ্ত আবিষ্কার মিশে আছে আধুনিক বিশ্বে। ডিসি বিদ্যুৎ ছড়িয়ে পড়ার আগেই তিনি পৃথিবীকে উপহার দিয়েছেন এসি বিদ্যুতের ঝলকানি। সমসাময়িক সময় থেকে তিনি অনেকটা এগিয়ে ছিলেন, এমনকি কোনো কোনো দিক থেকে বর্তমান বিশ্বের চেয়েও। বিদ্যুৎ নিয়ে ছিল তাঁর অনেক স্বপ্ন, কিন্তু বিজ্ঞান ব্যবসায়ীদের চক্র বারবার তাকে টেনে ধরেছে। টেসলা-এডিসন বিদ্যুৎ যুদ্ধ নিয়ে তিনি আত্মজীবনীতে তেমন কিছু বলেননি, এমনকি এডিসনের কথা কিছু জায়গায় সম্মানের সাথেই উল্লেখ করেছেন। তাঁর নিজের সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি হতে পারে আপনার অনুপ্রেরণা।
| প্রকাশনী | : | অন্বেষা প্রকাশন |
| সংস্করণ | : | 1st Published, 2024 |
| কভার | : | hardcover |
| ভাষা | : | bangla |
| পৃষ্ঠা সংখ্যা | : | 112 |
| ট্যাগ | : | বাংলাদেশি লেখকদের বই (নতুন) |